বৃহস্পতিবার সারাদেশে খোলা থাকবে দোকান ও শপিংমল: মালিক সমিতি
- আপডেট সময় : ০২:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল স্বাভাবিকভাবে খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বুধবার (১২ নভেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশের দোকান ও বাণিজ্যিক কেন্দ্রগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, ‘১৩ নভেম্বরের লকডাউন ঘিরে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কোনো ধরনের সন্ত্রাস বা নাশকতা সহ্য করা হবে না।’
আইনশৃঙ্খলা রক্ষায় সাঁড়াশি অভিযান, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে কেউ নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দমন করা যায়।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয় — এটা জুলাই, চিরকালের জন্য।’ যা থেকে বোঝা যায়, সরকার কঠোর অবস্থানে রয়েছে।





















সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়