মির্জাপুরে খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১০:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে নতুন কহেলা কলেজের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন বাবলু ও শিক্ষক কর্মচারী বৃন্দ এর আয়োজনে মির্জাপুর নতুন কহেলা কলেজ মিলনায়তনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলীয় নেত্রীকে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনায় এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আলী আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্র কলেজের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন বাবলু। এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।






















