ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ার সবচেয়ে বড় তেলক্ষেত্র ছেড়েছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশে দেশের সবচেয়ে বড় তেলক্ষেত্র থেকে রোববার সরে গেছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী। দেশটির এক পর্যবেক্ষক এ তথ্য জানিয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সরকারপন্থী বাহিনীর দখল বাড়ার প্রেক্ষাপটে এই প্রত্যাহারের ঘটনাটি ঘটলো।

একই সময়ে কুর্দি যোদ্ধাদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষও হয়েছে। বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে জানান, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) রোববার ভোরে দেইর এজ-জোরের পূর্বাঞ্চলের গ্রামীণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণাধীন সব এলাকা ছেড়ে দেয়। এর মধ্যে আল-ওমর ও তানাক তেলক্ষেত্রও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার সবচেয়ে বড় তেলক্ষেত্র ছেড়েছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী

আপডেট সময় : ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬