ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন মো. আলী হোসেন ফকির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি পুলিশ সদরদপ্তরে এই দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আইজিপি’র দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেয়।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা কর্মজীবনে নানা চড়াই-উতরাই ও রাজনৈতিক প্রতিকূলতার শিকার হয়েছেন। বাগেরহাটের সন্তান আলী হোসেন ফকির ১৯৯৭ সালে আওয়ামী লীগের প্রথম শাসনামলে রোষানলের শিকার হয়ে চাকরিচ্যুত হন। পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে পুনর্বহাল হন। তবে রাজনৈতিক প্রতিহিংসা এখানেই শেষ হয়নি; ২০২২ সালে আওয়ামী লীগ সরকার তাকে আবারও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি পুনরায় আইনি প্রক্রিয়ায় নিজের অধিকার ফিরে পান। প্রথমে এসপি পদমর্যাদায় চাকরিতে ফিরে আসলেও পরবর্তীতে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতি পান। আইজিপি হওয়ার আগে তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মাঠ পর্যায়ের দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত আলী হোসেন ফকিরের দীর্ঘ ক্যারিয়ারে ডিএমপির উত্তরা জোনের ডিসি এবং একাধিক জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন আইজিপি হিসেবে তার এই নিয়োগকে পুলিশের সংস্কার এবং বাহিনীতে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন মো. আলী হোসেন ফকির

আপডেট সময় : ১২:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬