ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মো. মোস্তাকুর রহমান। বুধবার (২৫ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।

মো. মোস্তাকুর রহমান গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর।

এর আগে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

নিয়োগ পাওয়ার পর থেকে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আহসান এইচ মনসুর নানা ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নেন। তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট জব্দ করে প্রতিষ্ঠানগুলোর এলসি খোলা বন্ধ রাখেন। এতে করে দেশের ব্যবসা খাত ভঙ্গুর হয়ে পড়ে।

এছাড়া তার বিরুদ্ধে গুরুতর একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। কাউন্সিলের নেতারা জানান, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কতিপয় সিদ্ধান্ত ও কার্যক্রম প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, নিয়মনীতি ও নৈতিকতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এর ফলে প্রাতিষ্ঠানিক সম্মান ও সুনামহানির প্রশ্ন ওঠায় কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে কাউন্সিলের পক্ষ থেকে গভর্নরের কতিপয় অনিয়মের বিষয়ে উচ্চপর্যায়ে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

আপডেট সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬