ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হলো অং সান সু চিকে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার ( ১ মে ) মিয়ানমার সরকার সু চির সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমানোর ঘোষণা দেয়। তবে সাজার অবশিষ্ট সময় এই নোবেলজয়ী নেত্রী গৃহবন্দী অবস্থায় কাটাবেন কি না, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে ৮০ বছর বয়সী এই নেত্রীকে রাজধানী নাইপিদোর একটি কারাগারে বন্দি রাখা হয়েছিল।

তাঁর বিরুদ্ধে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ একাধিক অভিযোগে দীর্ঘমেয়াদী কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হলো অং সান সু চিকে

আপডেট সময় : ০৩:১৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬