ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। তিনি ইঙ্গিত দেন যে, চলমান আলোচনা খুব সীমিত সংখ্যক মানুষের মধ্যেই সীমাবদ্ধ এবং পরিস্থিতি অনিশ্চিত।

শুক্রবার (১ মে) এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ শুরু করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্টকমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ছবিতে থাকা এ রণতরি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা করছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে যে অবরোধ আরোপ করেছে, তা ‘সামরিক অভিযানেরই সম্প্রসারণ’ এবং এটি ‘অসহনীয়’।

অন্যদিকে ইরানের বন্দর ও তেল রপ্তানির ওপর কঠোর অবরোধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যা দেশটির অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করেছে। এই অবরোধের ফলে বৈশ্বিক তেলের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে এবং দাম বেড়ে গেছে।

উভয় দেশ এখনো কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারেনি, ফলে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে : ট্রাম্প

আপডেট সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬