ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এ মন্তব্য করেন।

ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান এবং স্পষ্ট লক্ষ্য হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প কেবল তার দ্বিতীয় মেয়াদের কয়েক বছরের জন্য ইরানকে ঠেকিয়ে রাখতে চান না, বরং তিনি এমন একটি স্থায়ী সমাধান চান যাতে ইরান কখনোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে না পারে। আর এই লক্ষ্য অর্জনে ইরানি শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন বলে তিনি মনে করেন।

সাক্ষাৎকারে ইরাক ও আফগানিস্তানের প্রসঙ্গ টেনে ভাইস প্রেসিডেন্ট আশ্বস্ত করেন যে, অতীত অভিজ্ঞতার আলোকে যুক্তরাষ্ট্র নতুন কোনো দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে লিপ্ত হবে না। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে বছরের পর বছর ধরে চলা কোনো যুদ্ধের চোরাবালিতে আটকে যেতে দেবেন না।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচির তীব্র সমালোচনা করে ভ্যান্স দাবি করেন, তেহরান তাদের কর্মসূচিকে বেসামরিক দাবি করলেও মূলত পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যেই এসব স্থাপনা তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

আপডেট সময় : ১২:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬