ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন।

শোক বইয়ে স্বাক্ষর শেষে গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতাদের অবদান সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এ সময় গোলাম পরওয়ার বিশ্বজুড়ে চলমান সংঘাত ও সহিংসতায় নিরপরাধ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। মানুষের রক্তকে মহান আল্লাহর কাছে পবিত্র আমানত হিসেবে অভিহিত করে তিনি সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির সাথে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তাঁরা যৌথভাবে ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

আপডেট সময় : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬