ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় নেপালে সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করেছে নেপাল। রবিবার (৫ এপ্রিল) এক জরুরি মন্ত্রিসভা বৈঠকে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এক দিনের পরিবর্তে বাড়িয়ে দুই দিন (শনিবার ও রোববার) করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেপাল সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল জানিয়েছেন, জ্বালানি সরবরাহের বর্তমান অস্বস্তিকর পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নেপালে সপ্তাহে একমাত্র ছুটির দিন ছিল শনিবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সরকারি অফিসগুলো সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনকে ধীরে ধীরে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে, তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে নিজস্ব তেল বা জীবাশ্ম জ্বালানির কোনো উৎস নেই। দেশটি জ্বালানির জন্য প্রায় পুরোপুরি ভারতের ওপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি তাদের ওপর পড়ছে। এই পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার দেশটিতে উড়োজাহাজের জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত নেপাল অয়েল করপোরেশন জানিয়েছে, মূল্য বাড়ানোর পরও অন্যান্য জ্বালানি পণ্যে তাদের বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকট মোকাবিলায় নেপালে সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা

আপডেট সময় : ০৫:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬