ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরালেন প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসৌজন্যমূলক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের বেঞ্চ পুনর্গঠন প্রক্রিয়ায় তাকে কোনো বিচারিক দায়িত্ব দেওয়া হয়নি এবং কার্যতালিকা বা কজলিস্ট থেকেও তার নাম বাদ রাখা হয়েছে। বিচারিক পরিভাষায় ক্ষমতা প্রত্যাহারের এই প্রক্রিয়াকে প্রশাসনিক দৃষ্টিতে ‘ওএসডি’ হিসেবে গণ্য করা হচ্ছে।

ঘটনার সূত্রপাত গত ৩ এপ্রিল সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে। সেখানে এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের নির্বাচন এবং কনফারেন্স চলাকালে বিচারপতি আব্দুল মান্নান পুলিশসহ উপস্থিত হন। অভিযোগ উঠেছে, তিনি ঢাকার নিম্ন আদালতের একটি সমন দেখিয়ে নির্বাচন বন্ধের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। তবে নির্বাচন কমিশনের সদস্যরা আদালতের কোনো আনুষ্ঠানিক আদেশ পাননি বলে জানালে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে বিচারপতি উপস্থিত সদস্যদের সঙ্গে উচ্চৈঃস্বরে তর্কে লিপ্ত হয়েছেন। পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপস্থিত ব্যক্তিরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।

উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিচারপতিকে ঘিরে রাখেন এবং বিক্ষোভের মুখে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। বিচারিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার এমন ঘটনায় সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলো।

নিউজটি শেয়ার করুন

বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরালেন প্রধান বিচারপতি

আপডেট সময় : ০২:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬