ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার বার্ষিক কংগ্রেসে ইরানকে অংশ নিতে দেয়নি কানাডা

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফার বার্ষিক কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। সেখানে আইআরজিসি (ইরানের বিপ্লবী গার্ড বাহিনী) নিয়ে কানাডিয়ান কর্মকর্তাদের প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়েছেন ইরানের সবাই এই বাহিনীর সদস্য।

বৃহস্পতিবার শেষ হওয়া ফিফার বার্ষিক কংগ্রেসে ২১১টি সদস্য দেশের মধ্যে একমাত্র অনুপস্থিত দেশ ছিল ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজসহ একটি প্রতিনিধি দলের এই কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল। তবে কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষের আপত্তির মুখে সীমান্ত থেকেই ফিরে যেতে হয় তাদের।

শুক্রবার ইরান ফেরার পর সংবাদমাধ্যমকে তাজ জানান, কানাডার টরন্টো বিমানবন্দরে তাকে ও তাঁর সফরসঙ্গীদের দুই ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তাজ কানাডীয় কর্তৃপক্ষের আচরণের বিস্তারিত বর্ণনা দিলেও জানান তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়নি।

কানাডার কতৃপক্ষ জিজ্ঞাসাবাদে জানতে চেয়েছিল তারা আইআরজিসি সদস্য কি না। জবাবে তাজ বলেন, ‘আমরা তাদের বলেছি—ইরানে আমরা ৯ কোটি মানুষই আইআরজিসির সদস্য।‘

বিমানবন্দরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তাজ বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনার পর বলেছিল সিদ্ধান্ত আমাদের ওপর। এরপর আমরা দলগতভাবে ফিরে আসার সিদ্ধান্ত নেই। কাগজে-কলমে আমাদের বহিষ্কার করা হয়নি ঠিকই, কিন্তু বাস্তবে বিষয়টি তেমনই ছিল।‘

এদিকে ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানি প্রতিনিধিদলকে ২০ মে-র মধ্যে ফিফা সদর দপ্তরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে আগামী জুনে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হবে। তাজ বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার, খুব শীঘ্রই আমরা ফিফার সঙ্গে বৈঠক করব। অনেক বিষয়ে আলোচনার আছে।‘

এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা চালায়। এরপর থেকে পর থেকে দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

নিষেধাজ্ঞা ও ভিসা জটিলতার কারণে ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করলেও ফিফা তাতে সায় দেয়নি। কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও জোর দিয়ে বলেন, ‘পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই খেলবে।‘

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে ইরান। ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

নিউজটি শেয়ার করুন

ফিফার বার্ষিক কংগ্রেসে ইরানকে অংশ নিতে দেয়নি কানাডা

আপডেট সময় : ০১:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬