আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৩:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
শনিবার (২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যদি পতিত স্বৈরাচারের মতোই আচরণ করে তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া যাবে। আইন অমান্য করে রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হলে বিএনপি নয়, আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। বিএনপি শুধু জনগণের কাছে পতিত আওয়ামী লীগের অপকর্ম তুলে ধরতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে কেই কোনো কিছু করলে এর দায়িত্ব রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা বাহিনীর। এটা বিএনপির কাজ না।
তিনি বলেন, ফ্যাসিবাদের সময় টিকে থাকার লড়াইয়ে দলের কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে দ্রুতই বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর কাউন্সিল সম্পন্ন করা হবে।





















বিতর্ক ভালো কিন্তু অপপ্রচার-মিথ্যা কখনোই ভালো হতে পারে না: মির্জা ফখরুল