বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের শীর্ষে ঢাকা
- আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
টানা বৃষ্টিপাতের মধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই যেন তা আরও বাড়ছে। রোববার (৩ মে) সকালে বিশ্বের ১২৪ শহরের তালিকায় বায়ুদূষণে সবার শীর্ষে উঠে এসেছে রাজধানী। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। রোববার সকালে আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে রাজধানী ঢাকা।
শহরটির বাতাসের মানের স্কোর ১৫৪। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
এর মধ্যে রোববার ঢাকার ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৯৬), ধানমন্ডি (১৭৭), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (১৬৪), মিরপুরের দক্ষিণ পল্লবী (১৬০), উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকা (১৫৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৩), গুলশান লেক পার্ক (১৪২), বারিধারা লেক সাইড (১৩৮), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৩১) ও খিলগাঁওয়ের গোড়ান (১১৭)।
এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৪৯ স্কোর নিয়ে শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। এছাড়া ১৩৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে প্রতিবেশী ভারতের কলকাতা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
























৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী