ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির বহুতল ভবনে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় আজ (৩ মে) রোববার ভোররাতে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত ৯ জন। গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের পালানোর সুযোগ ছিল অত্যন্ত সীমিত। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের আশঙ্কা, উদ্ধারকাজ জারি থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে যখন বাসিন্দারা গভীর ঘুমে মগ্ন ছিলেন, ঠিক সেই সময় বহুতলটির তিন তলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার ঠিক আগেই তাঁরা বিকট একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।

প্রাথমিক অনুমান করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি বিস্ফোরণের ফলেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এবং অনেককে সুরক্ষিতভাবে বের করে আনতে সক্ষম হন। তবে ধোঁয়া ও আগুনের তীব্রতায় বেশ কয়েকজন ভেতরেই আটকে পড়েন।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বিশাল বাহিনী। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে শুরুতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। শেষ পর্যন্ত দমকলের ১৪টি ইঞ্জিনের প্রায় তিন ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে দমকল ও উদ্ধারকারী দল বহুতলটির ভেতরে তল্লাশি চালাচ্ছে। ভেতরে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

দিল্লির বহুতল ভবনে আগুন, নিহত ৯

আপডেট সময় : ০১:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬