ইরানের সাথে যা করেছি, ঠিক করেছি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে নেওয়া সমস্ত পদক্ষেপ সঠিক ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির অবরোধ এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে একটি সমঝোতা চুক্তির প্রচেষ্টার মধ্যেই তিনি এই মন্তব্য করলেন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
নিজের দলের সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, ‘আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন আমরা খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের কোনোভাবেই পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।’
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প আরও দাবি করেন যে, অধিকাংশ মানুষই তাঁর প্রশাসনের পদক্ষেপকে সঠিক হিসেবে বুঝতে পেরেছে। খুব দ্রুতই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: আলজাজিরা
























জ্বালানি তেল নিয়ে বড় সুখবর