ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা আতাউর রহমান মারা গেছেন, বনানীতে হবে দাফন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের বরেণ্য অভিনেতা-নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাত ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

আতাউর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

বাংলা নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়। স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেয়া হবে শহীদ মিনারে। নিজ বাসভবনে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ।

অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়, আতাউর রহমানের কর্ম মুখর জীবনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ বেদিতে রাখা হবে। পরে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলামাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

ভর্তির পরই বরেণ্য এই শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

আগামী জুনে অভিনেতার ৮৫ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

অভিনেতা আতাউর রহমান মারা গেছেন, বনানীতে হবে দাফন

আপডেট সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬