ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্র্যাঞ্চাইজি মালিকানায় নাম লেখালেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড় এবার পা রাখলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানায়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) ডাবলিন গার্ডিয়ানস দলের সহ-স্বত্বাধিকারী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে তাঁর।

৫৩ বছর বয়সী দ্রাবিড় ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তাকে এই লিগের সাথে যুক্ত করা আয়োজকদের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

নতুন পথচলা সম্পর্কে দ্রাবিড় বলেন, ’এর সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। ইউরোপে ক্রিকেটের প্রতি যে আবেগ এবং উদ্দীপনা আমি দেখেছি, তা সত্যিই দারুণ। তৃণমূল পর্যায়ের প্রতিভা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপীয় দেশগুলোর পারফরম্যান্স প্রমাণ করে এখানে অনেক সম্ভাবনা রয়েছে। এই প্রতিভাদের বিশ্বমঞ্চে দেখা আমার স্বপ্ন।‘

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে শুরু হতে যাওয়া এই লিগে মোট ছয়টি দল অংশ নেবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১০ বছরের জন্য ১৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

বলিউড তারকা অভিষেক বচ্চনের সহ-মালিকানাধীন এই লিগে মালিক হিসেবে আরও রয়েছেন স্টিভ ওয়াহ, ক্রিস গেইল এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো কিংবদন্তিরা।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ শুরু হবে আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে স্টিভেন স্মিথ, মিচেল মার্শ এবং লিয়াম লিভিংস্টোনের মতো তারকাদের খেলতে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

ফ্র্যাঞ্চাইজি মালিকানায় নাম লেখালেন দ্রাবিড়

আপডেট সময় : ০১:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬