ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির পশুবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশুবাহী পরিবহনে চাঁদাবাজি বন্ধে চালু করা হবে হটলাইন নাম্বার চালু থাকবে এবং অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (১২ মে) এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। এসময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেয়ার অনুরোধও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ঈদের সার্বিক নিরাপত্তা ও পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারটি ব্যবহার করতে হবে। ভুক্তভোগীদের এই নাম্বারে ফোন দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে বিশেষ মনিটরিং সেল কাজ করবে। পশুর হাটের সংখ্যা উল্লেখ করে তিনি জানান, এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ইতোমধ্যে ২০ কোটি টাকা বরাদ্দ করেছে। পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বুথ স্থাপন করা হবে।

পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের ছুটির আগেই সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ-র নেতৃবৃন্দ একমত হয়েছেন। শ্রমিকদের পাওনা পরিশোধে যেন কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

কোরবানির পশুবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬