মধ্যপ্রাচ্যে উত্তেজনা : বিশ্ববাজারে বেড়ে গেল তেলের দাম
- আপডেট সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতও বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সোমবার (১ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এদিন বৈশ্বিক তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়। যা আগের দিনের ৯১ দশমিক ১২ ডলারের তুলনায় প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম আগের সেশনের ৮৭ দশমিক ৩ ডলার থেকে বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। অর্থাৎ এই তেলের দাম প্রায় ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর এই মূল্যবৃদ্ধির ঘটনা ঘটল। মূলত পাল্টাপাল্টি হামলার জেরে চলমান এই সংঘাতটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন ও পরিবহন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে।





















গৃহকর্মী থেকে এবার পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী