ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি করা হয়েছে।

সোমবার (১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল।

রিজভী বলেন, বিএনপি বেকার নয়, কর্মসংস্থান তৈরির সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিদেশে কর্মী পাঠানোর মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা হয়েছে৷ তৈরি পোশাক শিল্পে মেয়েদের কর্মসংস্থান এবং ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার বলেছে হকারদের পুনর্বাসনের কথা। হতভাগ্য পরিবারকে সহায়তা দেবার জন্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে।

আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ শাসন আমলের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘‘শেখ মুজিবের শাসন আমলে রংপুর-কুড়িগ্রাম অঞ্চলে শাড়ি না পেয়ে মাছ ধরার জাল পরে লজ্জা নিবারণ করেছে বাসন্তী। বাসন্তীর ছবি উঠেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তার মানে কাপড় নেই, খাওয়া নেই, জীবনযাপনের কোনও ঠাঁই নেই— এই পরিস্থিতি ছিল ৭২ থেকে ৭৫-এ। তার সাড়ে তিন বছর যেভাবে বাংলাদেশে দুঃশাসন চালিয়ে, অপশাসন চালিয়ে গোটা জাতিকে কৃতদাস বানানোর চেষ্টা করেছিল এবং তার প্রভুদের কৃতদাস বানানোর চেষ্টা করেছিল।’’

তিনি বলেন, ‘‘জনগণের টাকা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা পাচার করেছে। ২৮ লাখ কোটি টাকা ১৬ বছরে শেখ হাসিনা এবং তার দোসররা, তার আত্মীয়-স্বজনরা ও তার দলের লোকরা পাচার করেছে।’’

জামায়াতের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তারা বলে ‘আমরা নাকি ওদের (আওয়ামী লীগ) সব ক্ষমা করে দেবো।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘‘ক্ষমা করলে কি আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন তাদের সাথে ৯৪, ৯৫, ৯৬ সালে। তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে— আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে। এই গায়ে পড়ে পিরিত করার পরিণাম কত ভয়াবহ হয়েছে।’’

মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানো ঠিক নয় মন্তব্য করেন তিনি বলেন, কোনো কোনো দলের বটবাহিনী মব কালচার তৈরি করে গণতন্ত্র বিনাশী কাজ করছে। পুরনো ফ্যাসিবাদের উত্থান হলে, বিএনপিকে বেকায়দায় ফেললে ভয়াবহ পরিণতি হবে অতীতের মতো৷ সময় থাকতে সাবধান হওয়ার আহ্বান সেই দলের প্রতি৷

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, কিছু দলের “বটবাহিনী” মব কালচারকে উৎসাহিত করে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটলে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আরিফুর রহমান তুষার।

নিউজটি শেয়ার করুন

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে: রিজভী

আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬