অপকর্মের জন্যই বিএনপি নিঃশেষ হয়ে গেছে : হানিফ
- আপডেট সময় : ০২:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মনে করি খালেদা জিয়ার মুক্তির পথ একটাই আদালতে আইনি প্রক্রিয়ায় যাওয়া। বিদেশি প্রভুদের কাছে ধর্না দিয়ে কোন লাভ নেই। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধু মুরাল চত্ত্বরে ছাত্রলীগের আয়োজনে শোক দিবসের আলোচনায় হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপিকে নিঃশেষ করার জন্য অন্য কারোর প্রয়োজন হয়না। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকতে যে অপকর্মগুলো করেছিলো সে অপকর্মের জন্যই বিএনপি নিঃশেষ হয়ে গেছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিলো সে টাকা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবনযাপন করছে বিএনপি নেতারা।
এছাড়াও দ্রব্যমূল্যর ঊদ্ধগতি নিয়ে হানিফ বলেন, গত ২ বছর করোনাকালীন দুর্যোগ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থণীতির ওপর বিরূপ চাপ পড়ে সেটা বাংলাদেশের উপরেও পড়েছে। তিনি বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সবধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই তেলের বাজারসহ সবধরনের দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করেন তিনি।

























কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে বিচার