ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন ড. ইউনুস : নুরুল হক নুর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড. ইউনুস এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন এবং তিনি তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ শনিবার (০২ মে) ঢাকা রিপোটার্স ইউনিটিতে সাগর-রুনি মিলনাতায়নে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপি সবসময় মিটিং করতো। এনসিপি একটা দল তখনও রেজিষ্ট্রেশন পায়নি, সে সময় ডিম থেকে বাচ্চা ফোটার মত অবস্থা তাদের। সেখানে এনসিপিকে জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন ড. ইউনুস। এনসিপি নীতিনির্ধারণ করতো এবং সরকারের পক্ষ থেকে ডিসি অফিসে, এসপি অফিসে নির্দেশনা দেওয়া হতো পৃষ্ঠপোষকতা করার জন্য।’

নুর আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান যেমন পাকিস্তান থেকে ফিরে জানার চেষ্টা করেননি মুক্তিযুদ্ধে কি হয়েছিল, ড. ইউনুসও তাই করেছে। তিনি বুঝতে চাননি এই সংগ্রামটা কিভাবে হয়েছে, কারা এই সংগ্রামকে সংগঠিত করেছে।’

নিউজটি শেয়ার করুন

এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন ড. ইউনুস : নুরুল হক নুর

আপডেট সময় : ১০:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬