অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টায় ৬০০ বাংলাদেশির মৃত্যু
- আপডেট সময় : ০১:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৫২ বার পড়া হয়েছে
দেড় বছরে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করেছে ১৯ হাজার বাংলাদেশি। তাদের মধ্য অপহরণ-নির্যাতন ও পানিতে ডুবে প্রাণ গেছে ৬০০ জনের। পুলিশ বলছে, সারা দেশে মানবপাচারে সক্রিয় অন্তত ১০টি চক্র। আর এর হোতারা আছেন লিবিয়া। ইন্টারপোলের মাধ্যমে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ অবস্থায় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলছেন, সরকার বৈধ পথে ইউরোপে লোক পাঠাতে কাজ করছে।
জীবন বদলের আশায় ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে প্রতিদিনই ইউরোপে ঢোকার চেষ্ঠা করছে বাংলাদেশিরা। আর এই যাত্রা দালালের হাত ধরে। তাদের কেউ সফল হলেও অনেকেই সামিল হচ্ছেন মৃত্যুর মিছিলে।
মাদারীপুরে রফিকুল লিবিয়ায় অপহৃত হন অপহরণ হাতে। নির্যাতনের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দিয়েছে পরিবার। তারপর ইতালি পৌঁছালেও শেষ রক্ষা হয়নি।
তবে পিরোজপুরের সফিকুলের ভাগ্য ছিল সুপ্রসন্ন। লিবিয়ায় অপহৃত হলেও গোয়েন্দা পুলিশের সহায়তায় ফিরেছেন দেশে। তারপরও ভুলতে পারছেন সেই দুঃসহ স্মৃতি।
একাধিক মামলায় পুলিশ তদন্তে নামলে গ্রেপ্তার হয় ৬ দালাল। তাদের তথ্যেই মেলে শরিয়তপুর, মাদারিপুর, ফরিদপুর, সিলেটসহ ১০ জেলায় ১০ চক্রের সন্ধান। তাদের মুলহোতারা আছেন লিবিয়ায়। ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরার চেষ্টা চলছে।
ডিএমপির সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, দালালদের মধ্যে যারা দেশের বাইরে অবস্থান করছে তাদের বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করবো। এরপর আমরা এনসিবির মাধ্যমে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতারের চেষ্টা করব।
মানবপাচার-মুক্তিপণের টাকায় তারা গড়েছেন বিপুল সম্পদ। রফিকুলকে অপহরণে অভিযুক্ত শরীফের স্ত্রীর ৭০ লাখ টাকার ফ্ল্যাট আছে দক্ষিণ দনিয়ায়। খোঁজ মিলেছে শ্যামপুর-গাজীপুরে আরও দুটি ফ্ল্যাটের। আছে ৪০ লাখ টাকার গাড়ি। মাদারিপুরে বাড়ি করেছেন, জমি আছে ১৫ বিঘা।
ব্র্যাকের হিসাবে, দেড় বছরে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করেছে ১৯ হাজার বাংলাদেশি, এর মধ্যে মৃত্যু হয়েছে ৬শ জনের। এ অবস্থায় এসেছে বৈধভাবে ইউরোপে জনবল পাঠানোর তাগিদ।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম প্রধান শরিফুল হাসান বলেন, ঝুঁকিপূর্ণভাবে প্রশিক্ষণ না জেনে বিদেশ পাঠানোর চেয়ে আমরা যদি বৈধ উপায়ে প্রশিক্ষণ দিয়ে জনবল ইউরোপে পাঠাতে পারি তাহলে হয়তো এই অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার প্রবণতা কমে যাবে।
এক্ষেত্রের আশার খবর দিচ্ছেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মানবপাচার রোধে গ্রীসে বৈধভাবে জনবল পাঠানোর চুক্তির তথ্য দিয়ে তিনি বলছে, ইতালি, মাল্টা ও রোমানিয়ার সঙ্গেও আলোচনা চলছে।
প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, লিগ্যাল পথে গেলে মৃত্যুর ঝুঁকি কম থাকে। কিন্তু লিগ্যাল পথে যাওয়ার জন্য তো একটা সিস্টেম থাকতে হবে। আর এটা নিয়েই আমরা কাজ করছি।
পাশাপাশি অবৈধ পথে ইউরোপ যাওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে মন্ত্রণালয়।























দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭