ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

’আওয়ামী লীগের ক্ষমতার মোহ নেই’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৫১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতার মোহে বিএনপি হারানো হাওয়া ভবন ফিরে পেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ’আওয়ামী লীগের ক্ষমতার কোনো মোহ নেই, জনগণ চাইলে ক্ষমতায় থাকবে, না হয় থাকবে না।’

সোমবার (১৪ই নভেম্বর) দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ’আওয়ামী লীগ নয় বরং নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে।’

‘বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ ঈর্ষান্বিত’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ’নির্বাচনে আসুন, তখন দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি।’

তিনি দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নেতাদের ফেসবুকে প্রচার-প্রচারণা বাড়ানোর নির্দেশনা দিয়ে জানান, ’বিএনপি যেভাবে ফেসবুকে অপপ্রচার করছে তার জবাব দিতে হবে।’

‘দেশে গণতন্ত্র নেই’- বিএনপি মহাসচিবের এ অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

নিউজটি শেয়ার করুন

’আওয়ামী লীগের ক্ষমতার মোহ নেই’

আপডেট সময় : ১১:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২