ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে এসি বন্ধ থাকার পর ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া এখনও সম্ভব না হওয়ায় আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্তানহারা মায়েদের বক্তব্য অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতেই কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ ছিল এবং সে সময় কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কোনো রকম ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। গত মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে এক মা ঠান্ডা অনুভব করায় নার্সকে এসি বন্ধ করতে অনুরোধ করেন। এরপর প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। পরবর্তীতে গরম অনুভূত হলে এসি পুনরায় চালু করার কিছুক্ষণের মধ্যেই দুটি নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত এনআইসিইউতে নেওয়া হলেও একে একে আরও নবজাতক অসুস্থ হতে থাকে এবং বুধবার সকালে ছয়টি নবজাতকেরই মৃত্যু হয়।

এর আগে, গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করার জন্য পরিবারের আবেদনের প্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই মর্মান্তিক ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটিও খুঁজে পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬