ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সাথে চুক্তি করতে পাকিস্তান যেতে পারি আমি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে লাস ভেগাস সফরে যাওয়ার উদ্দেশে হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যাবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি যেতে পারি, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি যেতে পারি।’

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির বিষয়ে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিল। তবে সে বৈঠকে কোনো অগ্রগতি ছাড়াই তাদের ফিরে আসতে হয়। বর্তমানে দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে এবং এই আলোচনা আবারও পাকিস্তানেই অনুষ্ঠিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ইরানের সাথে চুক্তি করতে পাকিস্তান যেতে পারি আমি: ট্রাম্প

আপডেট সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬