ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা ইতিবাচক পরিবেশে, অগ্রগতির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়া এই বৈঠক প্রায় দুই ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়। বিরতির পর পুনরায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনা করবেন। তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি বৈঠক শুরু হয়, যা কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

আলোচনায় ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, লেবানন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে এবং কিছু ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। কিছু সূত্র বলছে, বৈরুতে আর হামলা না চালিয়ে সামরিক তৎপরতা দক্ষিণ লেবাননে সীমাবদ্ধ রাখার সম্ভাবনা রয়েছে।

এদিকে ইরানি সূত্রের দাবি, দেশটির অবরুদ্ধ সম্পদ ছাড়ের বিষয়ে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। রুদ্ধদ্বার এই বৈঠক থেকে ধীরে ধীরে তথ্য সামনে আসছে, তবে তা তাৎক্ষণিকভাবে যাচাই করা কঠিন। পরিস্থিতির আরও স্পষ্টতা পেতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা ইতিবাচক পরিবেশে, অগ্রগতির ইঙ্গিত

আপডেট সময় : ১১:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬