ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ১ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ৫২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩২০ জন। একই সময়ে ২৫৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার ৩ জনের মৃত্যু এবং ১৬৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৮৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

করোনায় আরও ১ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

আপডেট সময় : ০৬:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২