ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মোট ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৭৮ জনের মধ্যে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে ২ হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৬৬ জন, বরিশাল বিভাগে ৯০৮ জন, সিলেট বিভাগে ৬৪৪ জন, রংপুর বিভাগে ৫৪৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৪৮ জনের সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

দেশে হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬