ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ জনে দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ১২৯ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭৩৭ জন।

সোমবার (১৫ই আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৩৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

২০২০ সালের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ই আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

নিউজটি শেয়ার করুন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৯

আপডেট সময় : ০৮:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২