ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলে পড়ল বিমানের চাকা, শাহজালালে নিরাপদে অবতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ৭‌৫ জন রয়েছে বলে জানা গেছে। আজ (শুক্রবার, ১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।

উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস। এরপরই বিমানটি নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর গণমাধ্যমকে জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

খুলে পড়ল বিমানের চাকা, শাহজালালে নিরাপদে অবতরণ

আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫