ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান আন্দোলনে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ একমত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দোলন-নির্বাচন ও রাষ্ট্র মেরামতে একসঙ্গে কাজ করতে ঐক্যমত্যে পৌঁছেছে গণতন্ত্র মঞ্চ ও বিএনপি। মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সরকারে পতন নিশ্চিত করার কথা জানান গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয়ে ধারাবাহিক সংলাপ করছে বিএনপি। প্রথম দফায় প্রাথমিক আলোচনার পর এবার আন্দোলনের কর্মকৌশল চূড়ান্ত করতে দ্বিতীয় দফা গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে সরকার বিরোধী আন্দোলন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং পরবর্তীতে সকলের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, সরকার পতনের আন্দোলনকে কার্যকরী করে তুলতে লিয়াঁজো কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের অপশাসনের বিরুদ্ধে জনগন ঐক্যবদ্ধ হতে শুরু করেছে।

চলতি বছরের মে ও জুন মাসে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জনসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের সাথে আলাদা বৈঠক করলেও এই প্রথম গণতন্ত্র মঞ্চের ব্যানারে শীর্ষ নেতাদের সাথে আন্দোলনের দাবি চূড়ান্তে বৈঠক করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

চলমান আন্দোলনে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ একমত

আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২