ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে সরকার ভুল পদক্ষেপ নিচ্ছে: মঞ্জু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদকে আদালতে নেয়া হয়েছে। এ সনদকে প্রশ্নবিদ্ধ করার বিষয়ে বিএনপি নেতাদের হাত আছে, এটা এখন ওপের সিক্রেট। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের পদক্ষেপ চব্বিশের গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে সরকার ভুল পদক্ষেপ নিচ্ছে।

আজ (সোমবার, ৯ মার্চ) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এবি পার্টির ফেনী জেলা কমিটির সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, দলের আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল।

এসময় মুজিবুর রহমান মঞ্জু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ, নির্বাচনের সময় দলীয় নেতাকর্মীদের ওপর হামলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদরা চব্বিশের গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেননি। যদিও অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে। সরাসরি অংশগ্রহণ না করার কারণে সরকারের গৃহিত পদক্ষেপ অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। সরকারের উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষার আলোকে দেশকে এগিয়ে নেয়া।’

নিউজটি শেয়ার করুন

ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে সরকার ভুল পদক্ষেপ নিচ্ছে: মঞ্জু

আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬