ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএম ব্যবহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ৪১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন করা হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের পক্ষে রাজনৈতিক দলগুলোর আপত্তি এবং সমর্থন দুটোই রয়েছে বলে জানিয়েছিল ইসি।

সোমবার এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল, আইন, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে পাঠায় ইসি।

নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংলাপে ইভিএম বিষয়ে পাওয়া মতামত ও পরামর্শের জবাবে ইসি এ কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএম ব্যবহার

আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২