ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জুলাই প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায় দলটি। সে প্রেক্ষিতে বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই চান তারা। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই।’

আজ (বুধবার, ১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

জামায়াত আমির এসময় আরও বলেন, ‌‘আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার ভুল করলে পরমার্শ দেব, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করবো।’

তিনি বলেন, ‘আমরা সরকারি দলকে বলবো, আসুন জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই।’

আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ করে বিরোধীদলকে সংসদে ‘যথেষ্ট সুযোগ দেবেন’—এমন প্রত্যাশার কথাও জানান শফিকুর রহমান।

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে জানতে তিনি বলেন, ‘আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।’

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির

আপডেট সময় : ০৪:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬