ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলায় আজ দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ শুরু হয়েছে। সকাল ১০টায় স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজ্জের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ্জ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্জ পালনে সক্ষম হবেন।

ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হাবের অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ।

জেলা থেকে চলতি বছরে সরকারি ও বেসরকারী পর্যায়ে হজ্জ গমনে নিবন্ধিত ৫ শতাধিক ব্যক্তি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ

আপডেট সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২