ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে ২৬ মার্চ। এর আগে ১১তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে।

নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টিভেন স্মিথকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। স্মিথের জন্য ফ্রাঞ্চাইজিটি খরচ করছে প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি, যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে তিনি বাবর আজমের বেতনের দ্বিগুণ বেতন পাচ্ছেন। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা পাকিস্তানি ব্যাটার পাবেন ৭০ মিলিয়ন পাকিস্তানি রুপি।

পিএসএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার কারণে পুরোনো দলের রিটেনশন কোটা ৮ থেকে কমিয়ে ৪ করা হয়েছে। যাতে তারা চারটি ক্যাটাগরির মধ্যে একজন করে খেলোয়াড় রিটেইন করতে পারে। সম্প্রতি রিটেইন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ হয়েছে, যেখানে চারটি ফ্র্যাঞ্চাইজির প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৭ কোটি রুপি হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে সূত্র মতে, কিছু ক্রিকেটার আনুষ্ঠানিক ঘোষিত বেতনের চেয়ে বেশি পাচ্ছেন।

৩৬ বছর বয়সী স্মিথ সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশে দারুণ ছন্দে ছিলেন। এই আসরে তিনি করেছেন ২৯৯ রান, গড় প্রায় ৬০ এবং স্ট্রাইক রেট ১৬৭.৯৭। একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার সংগ্রহে। স্মিথ বেশ কয়েকটি ম্যাচে পাকিস্তানের বাবর আজামের সঙ্গে ওপেনিং করেছেন।

শিয়ালকোট স্ট্যালিয়নজ দলে স্পষ্ট অস্ট্রেলিয়ান প্রভাব দেখা যাচ্ছে। পাকিস্তানি-বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যবসায়ী হামজা মাজিদের মালিকানাধীন দলটি ১৮৫ কোটি পাকিস্তানি রুপি ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে কেনা হয়েছে, যা পিএসএলের আটটি দলের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে ২০২৬ মৌসুমের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্টিভেন স্মিথকে দলে পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টিম পেইন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এখন পিএসএল স্ট্যালিয়নজের অংশ। আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং পিএসএল টি–টোয়েন্টির জন্য এটি বিশাল অর্জন।”

নিউজটি শেয়ার করুন

পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ

আপডেট সময় : ১০:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬