রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মাঝে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে আরও ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্তের ফলে দেশের ওপর থাকা জ্বালানি সরবরাহের চাপ সাময়িকভাবে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের প্রাথমিক ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হওয়ার পর পুনরায় এই মেয়াদ বাড়ানো হলো।
























রাঙামাটিতে সাংগ্রাই জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা