ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবী থেকে শেষ হয়ে যাবে অক্সিজেন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ২৯৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃথিবী থেকে শেষ হয়ে যাবে অক্সিজেন, থাকবে না উদ্বেগজনক হারে বাড়তে থাকা কার্বন ডাই-অক্সাইড গ্যাসও। ছন্নছাড়া হয়ে যাবে আমাদের গ্রহকে চারপাশ থেকে ঘিরে থাকা ওজোনস্তর নামের রক্ষাকবজ। সূর্যের তাপে জ্বলে-পুড়ে যাবে সাগর, মহাসাগর। ভারসাম্যহীন হয়ে পড়বে আমাদের বায়ুমণ্ডল। অক্সিজেন না পেয়ে মারা যাবে মানুষসহ সব প্রাণী। বাঁচতে পারবে না সালোকসংশ্লেষণের ওপর নির্ভরশীল উদ্ভিদও। পৃথিবী আবার ফিরে যাবে ২৪০ কোটি বছরেরও আগের পরিবেশে, তখন এ গ্রহের বায়ুমণ্ডল ভরে যাবে বিষাক্ত মিথেন গ্যাসে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীদের গবেষণায় এমন অশনিসংকেত পাওয়া গেছে। তবে আশার কথা হচ্ছে- সহসাই ঘটছে না এমন ঘটনা। এর জন্য লাগবে আরও অন্তত ১০০ থেকে ২০০ কোটি বছর।

ভিনগ্রহে কী ধরনের প্রাণের অস্তিত্ব মিলতে পারে, সেই প্রাণ বেঁচে থাকে কোন কোন প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করে, তা জানার চেষ্টা করছেন নাসার বিজ্ঞানীরা। এ জন্য ‘নেক্সাস ফর এক্সোপ্ল্যানেট সিস্টেম সায়েন্স’ নামে সংস্থাটির একটি বিশেষ প্রকল্প আছে। এই প্রকল্পের গবেষকরা সময়ের সঙ্গে সঙ্গে সূর্যের ঔজ্জ্বল্যের বাড়া-কমার প্রবণতা এবং তার প্রভাবে বায়ুমণ্ডলে কীভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কমে-বাড়ে, সে সবের যাবতীয় তথ্য বিশ্লেষণ করেছেন। এতে ১০০ থেকে ২০০ কোটি বছরের মধ্যেই এই গ্রহ আবার তার জন্মলগ্নের পরিবেশে ফিরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। সূত্র: সায়েন্স অ্যালার্ট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পৃথিবী থেকে শেষ হয়ে যাবে অক্সিজেন!

আপডেট সময় : ০৮:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১