ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবলকে বিদায় বললেন বার্সেলোনার অবামেয়াং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্সালোনার গ্যাবানিজ তারকা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং জাতীয় দল গ্যাবনকে বিদায় জানিয়েছেন। ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

গত মৌসুমে বার্সালোনাতে আসা অবামেয়াং গ্যাবনের হয়ে মোট ৭২ ম্যাচ খেলেছেন। এই ৭২ ম্যাচে তিনি গোল করেছেন ৩২টি যা গ্যাবনের ইতিহাসে সর্বোচ্চ।

গ্যাবন ফুটবল ফেডারেশনের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে তিনি লিখেন, আমার দেশকে ১৩ বছর ধরে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করার পর আমি জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিচ্ছি।

তিনি বলেন, আমি গ্যাবনের মানুষদের ধন্যবাদ জানাতে চাই যারা ভালো এবং খারাপ সময়ে আমার পাশে থেকে আমাকে সমর্থন যুগিয়েছিল।

এরপর তিনি আরও বেশ কিছু মানুষকে ধন্যবাদ জানান তাদের মধ্যে রয়েছে গ্যাবন ফুটবল ফেডারেশনের সভাপতি এবং তার নিজের বাবা।

চলতি মৌসুমে অবামেয়াং বার্সেলোনার জার্সিতে খেলেছেন ১৬ ম্যাচ। সেখান থেকে করেছে ১১ গোল। বার্সেলোনার আগে আর্সেনালের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। ১২৮ ম্যাচ থেলে ৬৮ গোল করেন। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সময়ে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৪৪ ম্যাচ থেকে করেছেন ৯৮ গোল।

নিউজটি শেয়ার করুন

ফুটবলকে বিদায় বললেন বার্সেলোনার অবামেয়াং

আপডেট সময় : ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২