ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি পাকিস্তানের এজেন্ট: শেখ সেলিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি রাজনৈতিক দল না, তারা পাকিস্তানের এজেন্ট। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কিসের দল? যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা গণতন্ত্রের কথা বলে। খালেদা জিয়া গণতন্ত্র শেখায়। কিসের গণতন্ত্র? মুচলেকার গণতন্ত্র। ৫০০ লোককে যারা হত্যা করেছে, যাদের বিন্দুমাত্র মনুষ্যত্ব নেই তারা এটা করতে পারে।

আজ শুক্রবার (১১ই নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতাকর্মীদের ছাগলের বাচ্চা বলে মন্তব্য করে তিনি বলেন, তারা হুমকি দেয় ১০ ডিসেম্বর পতন ঘটাবে। তারেক দেশে আসবে। আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তারা পাগল, খুনি। তারেক কীভাবে দেশে আসবে। সে তো যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত। সে তো নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়া তো নির্বাচন করতে পারবে না। সাজাপ্রাপ্ত আসামি। সংবিধান অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে না।

বিএনপি নেতাদের সমালোচনা করে শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ পালানোর দল না। তারেক পালিয়েছে। ফালু পালিয়ে বিদেশে আছে। সালাউদ্দিন বিদেশ আছে। তোরা পালিয়ে পাকিস্তানে যেতে পারিস, আমরা না।

যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেখ সেলিম বলেন, তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো, তাহলে ওই ছাগলের বাচ্চারা শুধু লাফাবে আর লাফাবে। কিছু করতে পারবে না। অন্যান্য দেশের মতো সংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন হবে। পারলে, সাহস থাকলে নির্বাচন করুন। জীবনে মানুষের ভালোবাসা দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।

যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

বিএনপি পাকিস্তানের এজেন্ট: শেখ সেলিম

আপডেট সময় : ১১:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২