ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ৮০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাই হিসেবে, বন্ধু হিসেবে মুহিত ভাইয়ের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। তার মতো ট্যালেন্টেড লোক আমাদের পরিবারের আর নেই। মুহিত ভাইয়ের মৃত্যুতে আমরা একজন ‘ট্যালেন্টেড অভিভাবককে’ হারিয়েছি বলে জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশান কেন্দ্রীয় মসজিদে সাবেক অর্থমন্ত্রী মুহিতের জানাজার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বড় ভাই মুহিতের এ মৃত্যু খুবই দুঃখজনক উল্লেখ করে মোমেন জানান, মুহিতকে সিলেটের রায় নগরে সাহেব বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওখানে আমার বাবা-মা, দাদা-দাদিসহ সবার কবর রয়েছে।

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেয়া মুহিত তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজের ১৪ সন্তানের মধ্যে ছিলেন তৃতীয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২