ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে দেশে ফিরতে চান পিকে হালদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ৮৫ বার পড়া হয়েছে

দেশে ফিরতে চান পিকে হালদার

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া পিকে হালদার দেশে ফিরতে চান। আজ সোমবার (১৬ মে) চ্যানেল 24-কে এ কথা বলেছেন তিনি।

হেফাজতে থাকা অবস্থায় প্রতি ২৪ ঘণ্টায় মেডিকেল চেকআপ করা বাধ্যতামূলক প্রতি আসামির। এদিন প্রথম ধাপে উত্তম মিত্র, স্বপন মিত্র ও দ্বিতীয় ধাপে প্রীতিশ হালদার, প্রাণেশ হালদার এবং শেষ ধাপে একা প্রশান্ত হালদার ওরফে পিকে হালদারকে বিধাননগর মহকুমা হাসপাতালের মেডিকেল করার জন্য নিয়ে যায় ইডি।

ফেরার সময় সংবাদমাধ্যমে প্রশ্নের মুখে দেশে ফেরার আগ্রহ করেন পিকে। গতকাল জেরার মুখে ভেঙে পড়ে কান্নার কথা তাকে জিজ্ঞেস করা হলে মাস্কের আড়ালে মুচকি হেসে বুঝিয়ে দেন গত ৭২ ঘণ্টায় অনেকটাই সামলে উঠেছেন তিনি।

এদিকে পিকে হালদারকে আজ যথেষ্ট সুস্থ দেখা গেছে। কারণ গতকাল বেলা ৩টার পর থেকে তাকে বড় ধরনের জেরার মুখোমুখি হতে হয়নি।

জানা গেছে, আজ দিনভর জেরা করা হবে পিকে হালদারকে। ইডি’র একাধিক কর্মকর্তা ইতোমধ্যেই হাজির হয়েছেন। আজ ভারতে জাতীয় ছুটির দিন। তাই আজ তাকে বারবার জেরার মুখোমুখি হতে হবে।

শোনা গেছে, গতকাল খেতে চাননি পিকে হালদার। কান্না করেছেন। এর জবাব না দিলেও মুচকি হেসেছেন পিকে হালদার। তার মুখে মাস্ক পরা থাকলেও হাসি ভালোভাবেই বোঝা গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পিকে হালদার শনিবার (১৪ মে) ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন। এসময় ইডি আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে চারজন বাংলাদেশি।

তারা হলেন- প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী (নাম জানা যায়নি), উত্তম মিত্র ও স্বপন মিত্র। এছাড়া প্রণব হালদার নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করে ইডি। প্রণব সেখানে সরকারি চাকরি করেন। পরে সঞ্জীব হালদার নামে একজনকে আটক করার কথা জানায় ইডি। সঞ্জীব বাংলাদেশ গ্রেপ্তার সুকুমার মৃধার জামাই।

রোববার (১৫ মে) পিকে হালদারসহ সহযোগীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে ভারতের স্পেশাল সিবিআই কোর্ট। রিমান্ডে জেরার মুখে কান্নায় ভেঙে পড়েন তিনি। পি কে হালদার দাবি করেছেন, তাকে ভুল পথে পরিচালিত করেছে তার সহযোগীরা।

নিউজটি শেয়ার করুন

ভারত থেকে দেশে ফিরতে চান পিকে হালদার

আপডেট সময় : ১২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২