ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভ ৩৪ বিলিয়ন ছাড়াল, রেমিট্যান্স প্রবাহ ৫১.৭ শতাংশ বৃদ্ধি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অপরদিকে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১০ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৫১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৩৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৪ হাজার ১৯১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯ হাজার ৬৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

রিজার্ভ ৩৪ বিলিয়ন ছাড়াল, রেমিট্যান্স প্রবাহ ৫১.৭ শতাংশ বৃদ্ধি

আপডেট সময় : ১০:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬