রুশ ধনকুবেরদের ২০ মিলিয়ন ডলার জব্দ
- আপডেট সময় : ১১:০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ৫৩ বার পড়া হয়েছে
রুশ ধনকুবেরদের সাড়ে ২০ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য। এসব সম্পদের অধিকাংশের মালিক রুশ অলিগার্ক এবং অন্যান্য রাশিয়ান ধনকুবেররা। যুক্তরাজ্যের জুনিয়র মিনিস্টার অব ট্রেজারি অ্যান্ডুর গ্রিুফথস এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এতথ্য জানানো হয়।
অ্যান্ড্রুর গ্রিফিথস বলেছেন, ‘আমরা রাশিয়ার ওপর সবচেয়ে ভয়াবহ নিষেধাজ্ঞাটি আরোপ করেছি এবং এই নিষেধাজ্ঞা দেশটির যুদ্ধবাজ প্রশাসনকে পঙ্গু করে দেবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার: আমরা পুতিনকে এই নির্মম যুদ্ধে জয়ী হতে দেব না।’
এর আগে, চলতি বছরের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনকে ‘নাজি মুক্তকরণের’ লক্ষ্যে রাশিয়া তাদের দাবিকৃত বিশেষ ‘সামরিক অভিযান’ চালায়। তারপর থেকেই পশ্চিমা বিশ্ব বিভিন্ন সময়ে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন পর্যন্ত যুক্তরাজ্য রাশিয়ার অন্তত ১২শ’ ব্যক্তি, ১২০টিরও বেশি প্রতিষ্ঠান-সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।





















হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন রোগী হাজার ছাড়াল