শাহ আমানত বিমানবন্দরে ৫৬টি স্বর্ণের বার জব্দ
চট্টগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৫৬টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টা ২২ মিনিটে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের BG-148 এর বিজনেজ ক্লাসের সিটের নিচ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
বিমানবন্দর কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে তল্লাশী চালিয়ে সিটের নিচ থেকে ৬ কেজি ৫২৪ গ্রাম ওজনের (৫৬টি বার) আটক করা হয়। তবে এসব স্বর্ণ মালিকবিহীন হওয়ায় কাউকে আটক করা যায়নি।
স্বর্ণ উদ্ধারের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় ফৌজদারী মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস।



























জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক