ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগির আ. লীগ নেতা খুনের রহস্য উন্মোচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু খুন রাজনৈতিক কি না তা নিশ্চিত নয়। দ্রুত খুনিদের গ্রেপ্তারের মাধ্যমে মূল রহস্য বেরিয়ে আসবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি টিপু খুন হন। এছাড়া বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফনান প্রীতি নিহত হন। আর গুলিতে আহত হন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এ হত্যাকাণ্ড রাজনৈতিক কিনা তা এখনই বলা ঠিক হবে না।হত্যাকাণ্ডটির রহস্য ‘অল্প সময়ের মধ্যে’ উন্মোচন করা হবে।

তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব তৎপর রয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত, অনুসন্ধান করছে তারা। আশা করি, শিগগির এ হত্যার রহস্য উদঘাটন করতে পারব।’

এসময় পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শিগগির আ. লীগ নেতা খুনের রহস্য উন্মোচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২