শ্রীলঙ্কায় বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১
- আপডেট সময় : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে চলা বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এক লঙ্কান পুলিশ কর্মকর্তা গুলির বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য হিন্দুর।
শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকটের জেরে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে এই প্রথমবারের মতো গুলি চালানোর ঘটনা ঘটলো।
হাসপাতাল এবং পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তেলের তীব্র ঘাটতি এবং উচ্চ মূল্যের প্রতিবাদে মঙ্গলবার রামবুক্কানায় একটি মহাসড়ক অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। সেখানে পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিন টায়ার জ্বালিয়ে রাজধানী কলম্বোয় যাওয়ার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় হাজার হাজার মানুষ। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।
লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। এসময় এক বিক্ষোভকারী হতাহতের ঘটনার জন্য পুলিশকে দায়ী করছিলেন।
গুলির ঘটনার পর বিক্ষোভকারীরা রামবুক্কানা থানা ঘিরে রেখেছেন এবং থানা ভবনের দিকে অবিরত পাথর ছোড়া হচ্ছে।
এর আগে, বিকেলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।


























দেখে নিন বিশ্বকাপ ফুটবলের খেলার সূচি