ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘাত এড়াতে ঐক্যমত্যে চীন-যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৫৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার বালিতে মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। স্থানীয় সময় সোমবার (১৪ই নভেম্বর) বিকেলে ইন্দোনেশিয়ার বালিতে বৈঠক করেন এই দুই নেতা। জি-২০ শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে তারা বৈঠকে বসেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বিভিন্ন বিষয়ে চলমান বিরোধ শান্তিপূর্ণ উপায়ে কমিয়ে আনতে ঐকমত্যে পৌঁছেছেন দু’জনে। বাইডেন ও শি’র মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক হামলার যে হুমকি দেওয়া হচ্ছে, তা মোটেও যৌক্তিক নয় বলে একমত হয়েছেন দুই নেতা। তারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক যুদ্ধে জড়ানো উচিত হবে না।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাইডেন চীনের প্রেসিডেন্টকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে তুমুল প্রতিযোগিতা ও দ্বন্দ্ব থাকবেই। তবে এসব নিয়ে দু’দেশের সংঘাতে জড়ানো উচিত হবে না।

বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার বালি সফর করছেন বাইডেন ও শি জিন পিং। আজ মঙ্গলবার (১৫ই নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সম্মেলন। এর আগে দুই বিশ্বনেতা বালির নুসা দুয়ায় একটি বিলাসবহুল রিসোর্টে আলাদা বৈঠক করলেন।

নিউজটি শেয়ার করুন

সংঘাত এড়াতে ঐক্যমত্যে চীন-যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২